রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দিন দিন হারিয়ে যাচ্ছে "হাওয়াই মিঠাই"


২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ 

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হালকা গোলাপি রঙের মাকড়সার জাল। স্বাদে মিষ্টি। মুখে মিষ্টি স্বাদের আঁচড় দিয়ে মুহূর্তেই নিঃশেষ। হাওয়ার সঙ্গে এই মিঠাই নিমিষে বিলীন হয়ে যায় বলেই এর নাম ‘হাওয়াই মিঠাই’। অথচ এই খাবারটির মধ্যেই খুঁজে পাওয়া যায় শৈশবের এক টুকরো আনন্দ।