দেশের মধ্যে অস্থিতিশীলতা-অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে কাস্টমস ডিউটি ১০ শতাংশ কমানো হয়েছে। অর্থাৎ আগের চেয়ে ডিউটি কমানোর হার প্রায় ৪০ শতাংশ। এই বিশেষ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
শুল্ক কমানোর পাশাপাশি আমদানি পর্যায়ে অগ্রিম আয়করের ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়: খেজুরসহ সব ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর খেজুর ও ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।
বিগত কয়েক মাস ধরে বাজারে খেজুরের বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ছিল। এনবিআরের মতে, আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করের এই উল্লেখযোগ্য হ্রাসের ফলে আমদানিকারকদের খরচ অনেকটা কমবে। এর সরাসরি প্রভাব পড়বে খুচরা বাজারে, ফলে সাধারণ ভোক্তারা অনেক কম দামে মানসম্মত খেজুর কিনতে পারবেন। বাজার বিশ্লেষকরা মনে করছেন, রমজানের অন্তত তিন মাস আগে এই ঘোষণা আসায় আমদানিকারকরা পর্যাপ্ত সময় পাবেন, যা বাজারে কৃত্রিম সংকট রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।