সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সেনাপ্রধান বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তাদের সংখ্যা ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। ভাষণে ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
এছাড়া, ভুল ও মিথ্যা তথ্যের বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।