বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
২৯ এপ্রিল ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, নিহত ব্যক্তি খন্দকার নাইম আহম্মেদ টিটন (৩৮)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, টিটনের বাড়ি রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায়। তিনি অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেজবাহ রহমান তাহসিন বলেন, বটতলা এলাকায় শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের পাশে গুলির ঘটনা ঘটে। হামলাকারী প্রথমে তিনবার গুলি ছোড়ে এবং শাহনেওয়াজ হলের দিকে চলে যায়। পরে আবার ফিরে এসে আরও এক রাউন্ড গুলি করে। গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে তিনি একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তিনি ও অন্যরা হামলাকারীকে ধাওয়া করলে সে মোটরসাইকেলে উঠে সহযোগীর সঙ্গে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া রতন হোসেন জানান, মোটরসাইকেলে দুজন ছিল। একজন চালাচ্ছিলেন, অন্যজন নেমে গুলি করেন। তাদের দুজনের মুখেই মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
নিউমার্কেট থানা পুলিশ জানায়, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও প্রিন্টের হাফহাতা শার্ট।
এ ঘটনায় অতিরিক্ত উপকমিশনার শওকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।