সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী


সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

২১ এপ্রিল ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ 

আজ শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মঙ্গলবার (২১ এপ্রিল) সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি শিক্ষার্থী।

সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।