স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপী ও বকেয়াদাররা প্রার্থী হতে পারবেন না
১৮ জুলাই ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসছে। আগামী ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে তা কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের বিষয়ে শিক্ষা বোর্ড আশাবাদী।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।