সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

১২ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর


বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ২৩ মে পর্যন্ত চলবে এই জমকালো উৎসব।

২৭ এপ্রিল ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ 

১২ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা।

সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে রয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি। এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স, যার ‘দ্য ম্যান আই লাভ’ সিনেমাটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফিয়র্ড’, ‘ফাদারল্যান্ড’, ‘প্যারালাল টেলস’ এবং ‘অল অব আ সাডেন’। এছাড়া কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ নিয়েও রয়েছে আগ্রহ।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি–এর রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা। এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন পার্ক চ্যান-উক। পাশাপাশি আজীবন অবদানের জন্য সম্মানসূচক পাম দ্যর পাচ্ছেন পিটার জ্যাকসন এবং বারব্রা স্ট্রাইস্যান্ড

২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।