পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যে নৌপথে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি তেলের দামে। গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে- এমন আশঙ্কায় তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।
রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে ধারাবাহিক হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
এই পরিস্থিতিতে ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। এর আগে বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৬ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
মধ্যপ্রাচ্যের সংঘাত ও নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব পড়তে পারে জ্বালানি, পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যয়েও।