তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে: আক্রান্ত হলে কী করবেন?
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
দেশজুড়ে বজ্রপাতের ভয়াবহতায় একদিনেই ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এতে গাইবান্ধায় সর্বোচ্চ ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলীতে ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারীতে ১ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি। বৃষ্টির সময় বাড়ির বারান্দায় খেলতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মাঠে কাজ করতে গিয়ে মিজানুর রহমান ও কৃষক আলী আকবর প্রাণ হারান। আরও একজনের পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষক প্রাণ হারিয়েছেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে এবং জমি দেখতে গিয়ে তারা বজ্রপাতে নিহত হন।
জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে এবং অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের সিংড়ায় চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হন। এছাড়া আলাদা ঘটনায় এক কৃষকও আহত হয়েছেন।
বগুড়ার গাবতলীতে ধানক্ষেতে পলিথিন দিতে গিয়ে বজ্রাঘাতে সুমন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বজ্রপাতের এই ধারাবাহিক ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন।