তিশার আকুতি • মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তাসনুভা তিশা, দোয়া চাইলেন সবার কাছে।
১২ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিজিবির মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানী ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চলবে।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীতে ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দিনটি কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো কয়েকটি ঘটনা ঘটেছে।