দেশের মধ্যে অস্থিতিশীলতা-অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য
১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) অনুসারে এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৫ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোর জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
নিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সব মিলিয়ে মোট ৬৯ জনকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি আসনে প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ দিয়েছে ইসি।
তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সব পর্যায়ে এসব রিটার্নিং কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। গণভোট ব্যবস্থাপনাতেও তারা দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।আগেই ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল, যাচাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের সূচি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে।