সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
১১ জানুয়ারী ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পতিত স্বৈরাচারের লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় পর্যবেক্ষকদের জানিয়েছেন- নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট প্রদান নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভালো ভোটার উপস্থিতি থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, এই আলোচনায় আওয়ামী লীগ কিংবা তাদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। তিনি জানিয়েছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি প্রত্যেক রাজনৈতিক দলের জন্য সমান ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।