তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে: আক্রান্ত হলে কী করবেন?
২৩ জানুয়ারী ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতে বলেছেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দেশ আমাদের সবার। ধর্ম বা বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।” তিনি সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সকল ধর্মের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বলেন, “হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য নিয়ে মিলেমিশে বসবাস করে আসছেন।”
ড. মুহাম্মদ ইউনূস বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতী আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।
প্রধান উপদেষ্টা সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষে আশা প্রকাশ করেছেন, “আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”
বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।