সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করব।”
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন প্রক্রিয়ার সূচনা হলো। “এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করলাম,” - যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ থেকে দেশের প্রতিটি ক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সেই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আসুন আমরা সবাই মিলে এই উৎসবে সামিল হই, সবাই আনন্দ উৎসব করি।”
তিনি আরও বলেন, প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিতে হবে। “এতে আমাদের সারাদেশ পাল্টে যাবে,”- বলেন তিনি।