দেশের মধ্যে অস্থিতিশীলতা-অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধীদলের উদ্দেশ্য
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন নির্ধারিত প্রটোকল অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারা পতাকাবাহী গাড়িতে করে শপথ অনুষ্ঠানে যাবেন এবং অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে এবং তারা সেই অনুযায়ী অংশ নেবেন। শপথ অনুষ্ঠানের দিন সব ধরনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় বিধি মেনেই সম্পন্ন হবে।
তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা বর্তমানে দেশেই অবস্থান করছেন। তারা দেশের গর্বিত সন্তান এবং ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বোচ্চ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।