তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে: আক্রান্ত হলে কী করবেন?
২২ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপের দামামা বাজার আগেই ফুটবল বিশ্বে রোমাঞ্চ ছড়িয়ে দিতে মাঠে নামছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ব্রাজিল। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপ্পের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে ফরাসিদের প্রতিপক্ষ কলম্বিয়া।
দল ঘোষণা করতে গিয়ে কোচ দিদিয়ের দেশম স্পষ্ট করে দিয়েছেন যে, এই প্রীতি ম্যাচগুলো কেবল প্রদর্শনী নয়, বরং বিশ্বকাপের চূড়ান্ত দল গঠনের মহড়া। তিনি জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে।
ঘোষিত স্কোয়াডে ফরাসি সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো উসমান দেম্বেলের ফেরা। পিএসজির এই তারকা ফরোয়ার্ড চোটের কারণে গত বছরের শেষ পাঁচটি ম্যাচে জাতীয় দলের বাইরে ছিলেন।
অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও দলে ফিরেছেন পূর্ণ শক্তিতে। গত নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে এমবাপ্পের লড়াই।
দেশমের এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। এছাড়া তরুণ প্রতিভাদের মধ্যে ডাক পেয়েছেন ম্যাগনেস আকলিউচে। তবে চোটের কারণে কপাল পুড়েছে তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলার। পিএসজির হয়ে খেলার সময় গোড়ালির চোটে পড়ায় দলে জায়গা হয়নি তার। বারকোলার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন র্যান্ডাল কোলো মুয়ানি।
অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে দেশম যে ২৬ সদস্যের দল দিয়েছেন তা নিচে দেওয়া হলো:
গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।