এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় পেলেই অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ পাবে স্বাগতিকরা। পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৫টায়।
ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৬৭ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন ম্যাথু ব্রিটস্কি। ১০৬ বলে ১১২ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। পরে বল হাতে কেশব মহারাজের ঘূর্ণিতে মাত্র ২৩০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মহারাজ ২০ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট।
দ্বিতীয় ওয়ানডেতেও দেখা যায় প্রোটিয়াদের ব্যাটিং দাপট। জোহানেসবার্গে অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা করেন ১০৩ রান, আর মিলারের ব্যাট থেকে আসে ১৪২ রানের ঝোড়ো ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ৩৩৩ রানে থামে তাদের ইনিংস। ফলে ৩২ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। বল হাতে লিজাড উইলিয়ামস তিনটি এবং মার্কো জানসেন, কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুন দুটি করে উইকেট নেন।
সিরিজের শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য তাই শুধু আনুষ্ঠানিকতার নয়। অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে তাদের সামনে। এর আগে ২০১৬ সালে পাঁচ ম্যাচের সিরিজ এবং ২০২০ সালে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে কোনো ম্যাচ জিততে দেয়নি প্রোটিয়ারা।
এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ নিয়মিত আসে না। তাই শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় তার দল।
অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। ব্যাটার কুপার কনোলির কথাতেও সেই প্রত্যয়েরই প্রতিফলন। শেষ ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়ে সিরিজের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় অস্ট্রেলিয়া।
দুই দলের ওয়ানডে লড়াইয়ের ইতিহাসেও রয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতা। এখন পর্যন্ত ১১৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৫২ ম্যাচে, আর দক্ষিণ আফ্রিকার জয় ৫৯টি। তিন ম্যাচে ফল হয়নি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।