সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ২
৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় ভবনের অবকাঠামোগত অংশে ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
এডব্লিউএস আরও জানিয়েছে, বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার নিকটবর্তী এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবুও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডেটা সেন্টারগুলো ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ব্যবসায়িক সেবার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে থাকে। ফলে এ ধরনের স্থাপনায় ক্ষতি হলে হাজার হাজার গ্রাহকের সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ব্যাংকিং, ই-কমার্স, গণমাধ্যম ও সরকারি সেবাসহ বিভিন্ন খাত এডব্লিউএসের ওপর নির্ভরশীল।
মধ্যপ্রাচ্যে চলমান ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’র কথা উল্লেখ করে এডব্লিউএস গ্রাহকদের দ্রুত ডেটা ব্যাকআপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্যান্য অঞ্চলে তাদের সিস্টেম স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য সেবা বিঘ্ন এড়ানো যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: বিবিসি