২০২৬ ফিফা বিশ্বকাপে ৬৮ বছর পর একই দিনে সব ম্যাচ ড্র
১৯ নভেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম সমাবর্তন ও ব্রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদসমূহের নির্বাচন এবং ১৯ জানুয়ারি ২০২৬ বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এসব গুরুত্বপূর্ণ আয়োজনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ছুটির সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য ঘোষণা করেন, পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি পরিবর্তিত হওয়ায় ডিসেম্বর মাসে ক্লাস, পরীক্ষা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শীতকালীন ছুটি কার্যকর থাকবে। এ সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
ব্রিফিংয়ে উপাচার্য আরও বলেন, ব্রাকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।