জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে মানুষ নানা পালাবদল ও আদর্শ দেখেছে; কিন্তু ইসলামি আদর্শের সরকার গঠন হতে দেখেনি। এবারের নির্বাচনে মানুষ পরিবর্তন চেয়েছিল, বিশেষ করে যুবসমাজ।
তিনি দাবি করেন, সংস্কার ও পরিবর্তনের ডাকের পক্ষে ৬৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, যা প্রমাণ করে জনগণ পরিবর্তন চেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যারা এখন ক্ষমতায় আছেন তারা ‘না’ ভোটের পক্ষে ছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পাননি।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে নয়-ছয় করা হয়েছে।’ দেশের বিভিন্ন স্থানে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এসব ‘কায়দা’ রুখতে শক্ত পাহারা দেওয়ার প্রস্তুতির কথাও জানান।
স্বল্প আসনে জয়ী হয়েও সংসদে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জনগণের ভোটের যে অংশের স্বীকৃতি মিলেছে, তার অমর্যাদা করা যাবে না। সংসদে গিয়ে দলীয় নয়, জনগণের পক্ষে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি।
সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট না নেওয়া এবং ট্যাক্স-ফ্রি গাড়ি ব্যবহার না করার ঘোষণা তারাই আগে দিয়েছিল। সরকার সে পথ অনুসরণ করায় অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও সাধুবাদ জানান।
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। কেউ চাঁদার জন্য চাপ দিলে তাদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আশ্বাস দেন।
এছাড়া সুযোগ পেলে মাসে একদিন সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তাদের সমালোচনা ও পরামর্শ শোনার অঙ্গীকারও করেন জামায়াত আমির।