বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বানারীপাড়ার চাখারে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে উঠান বৈঠক করেছে জামায়াতে ইসলামী। এ সময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোটের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরেন জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ 

বানারীপাড়ার চাখারে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বরিশালের বানারীপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়ায় সদ্য জামায়াতে ইসলামীতে যোগদান করা শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হকের নাতনি ও এনসিপি নেত্রী এ কে ফ্লোরা।
চাখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. শহিদুল ইসলাম চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. খলিলুর রহমান শাহাদাৎ, সেক্রেটারি জেনারেল মো. মোজাম্মেল হোসেন মোকাম্মেল, পৌর জামায়াতে ইসলামী আমীর কাওসার হোসেন এবং 

এনসিপির বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মো. আসিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত উঠান বৈঠকে বিএনপি থেকে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর তালুকদার,সলিয়া বাকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সিরাজুল হক মিয়াসহ পাঁচজন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এদিকে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।