বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

‘জনগণের সঙ্গে নির্মম তামাশা হয়েছে’- বিক্ষোভে মামুনুল হক


বিতর্কিত নির্বাচনের অভিযোগ তুলে জনগণের ব্যালটের অধিকার ফিরিয়ে না দেওয়ার সমালোচনা করেছেন মাওলানা মামুনুল হক। সোমবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ 

‘জনগণের সঙ্গে নির্মম তামাশা হয়েছে’- বিক্ষোভে মামুনুল হক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারাদেশে নির্বাচন-পরবর্তী হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা মামুনুল হক বলেন, “আমরা আশা করেছিলাম জনগণ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর ‘টার্গেটকৃত প্রার্থীদের’ সংসদে যাওয়া ঠেকাতে ‘ডিপস্টেট ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের পর সারাদেশে ‘পৈশাচিকতা’ হয়েছে এবং নারীদের নিপীড়ন ও বাড়িঘর জ্বালানোর মাধ্যমে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে। তবে জনগণ এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শফিকুল ইসলাম মাসুদ, নাসীরুদ্দীন পাটোয়ারী, সাইফুল আলম খান মিলন, ওমর ফারুক, মুজিবুর রহমান মঞ্জু, মোস্তাফিজুর রহমান ইরান এবং রাশেদ প্রধান।

সমাবেশ থেকে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।