বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে


হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শে শুক্রবারই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে পাঠানো হতে পারে।

১৩ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ 

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে শুক্রবারই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সেখানে বিশেষায়িত হাসপাতালে তার উন্নত চিকিৎসা দেওয়া হবে।