শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি


রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় আলোচনার মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

১ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ 

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ মিষ্টি ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ায় ঘটনার পর তার ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়।

হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে হামলার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। একই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর আগে ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে। এসব অভিযোগ নিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিনি সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ালেন।