ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২০ নভেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ণ
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
শৈশবে তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করা হয়। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে অধ্যয়ন করেছেন।
রাজনীতিতে তার প্রবেশ ঘটে ১৯৮৮ সালে, বগুড়া জেলার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন এবং ১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময় দলের জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন।
তারেক রহমান দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষভাবে, ১৯৯১ সালের নির্বাচনে তার মা বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের প্রচারণা সমন্বয় করে তাঁর দক্ষ নেতৃত্বের পরিচয় দেন।
জন্মদিন উপলক্ষে দলটির পক্ষ থেকে ঢাকাসহ দেশের সকল ইউনিটে কোনও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন, তাদের সেই অর্থ দান করার জন্য বলা হয়েছে।