বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
বুকে ইনফেকশনসহ হার্ট ও ফুসফুসের জটিলতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার (২৩ নভেম্বর) রাতে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন।
ডা. সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পরই খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, “আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে ২৪ ঘণ্টা পর আরও কিছু পরীক্ষা করা হবে।”
তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া বারবার নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। একাধিক শারীরিক সমস্যায় ভুগতে থাকায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন—এ মুহূর্তে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অবস্থার উন্নতি বা জটিলতার উপর।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ডে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ এবং ডা. মামুন আহমেদ।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ভর্তি করা হয়।