এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ নভেম্বর ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ণ
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করেন। তিনি বলেন, “চেয়ারপারসন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।”
এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।
চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, যা হৃদ্যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এর ফলে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে নেয়ার পরই দ্রুত বেশ কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে বলে জানান তিনি।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।