এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের পাঠানো বার্তায় জানানো হয়, ঢাকাসহ দেশের সব মসজিদে জুম্মার নামাজের পর দলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের নিজ নিজ উপাসনালয়—মন্দির, চার্চ ও প্যাগোডায়—বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে দলটি।
দলের নেতারা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। তার সুস্থতার জন্য জাতীয় পর্যায়ে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে সবাইকে শরিক করতে চায় বিএনপি।