জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
বিএনপির ভাইস–চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তফসিল ঘোষণার সঙ্গেই দেশে ফিরে আসবেন। “চিন্তার কোনো কারণ নেই”—বলে তিনি আশ্বস্ত করেন দলীয় নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু এসব কথা বলেন। তিনি আরও জানান, রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকারকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।
পথসভায় মিন্টু বলেন, “আমি এই প্রথম নিজে নির্বাচন করতে এসেছি। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। দেশের আর্থ–সামাজিক অবস্থা বদলাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি।” তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যা দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হামিদুল হক ডিলার এবং পরিচালনা করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। বক্তব্য দেন জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।
এ সময় বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত ছিলেন।