জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৮ নভেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি বলেন, “গত দুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন। সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আজ আমরা সবাই তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।”
ফখরুল আরও জানান, সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। নয়াপল্টনের মসজিদেও জুমার নামাজ শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এখন এমন সময়, যখন পুরো জাতি আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রত্যাশা করছে। গণতন্ত্রে ফিরতে হলে ভিন্নমতের স্বাধীনতাকেও মূল্যায়ন করতে হবে।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।