শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নন খালেদা জিয়া: ফখরুল


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান,তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় ।

২৯ নভেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ণ 

বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নন খালেদা জিয়া: ফখরুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা করে চিকিৎসা প্রক্রিয়া ও ঝুঁকি বিষয়ে মতামত দিয়েছে।

ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। তবে প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে ভিসা, এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ রাখা হয়েছে। তিনি ফ্লাই করার মতো অবস্থায় এলেই বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হবে।”

তিনি আরও জানান, হাসপাতালের ভেতরে নেতাকর্মীসহ বহু মানুষের ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এতে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছে।

মহাসচিব অনুরোধ করে বলেন, “অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময়মতো আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাবো।”