জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
ভোটাধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, জনগণ তাদের স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজারের চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন পেছানোর জন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “ভোট পেছাতে কয়েকটি দল কাজ করছে—এরা কারা আপনারা জানেন। কিন্তু আপনারা কি সে সুযোগ দেবেন? বাংলাদেশের মানুষ কি সে সুযোগ দেবে?”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটাধিকারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
২০০৮ সালের নির্বাচন ও ওয়ান-ইলেভেন প্রসঙ্গে তিনি বলেন, ওয়ান-ইলেভেন সময়ের সরকার কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। সেই নির্বাচনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি দাবি করেন, গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে এবং গণঅভ্যুত্থান ঘটাতে হয়েছে।
এখন দেশে ভোটাধিকার ফিরেছে দাবি করে তিনি বলেন, “আমরা ভোটাধিকার পেয়েছি, কিন্তু এখনও প্রয়োগ করতে পারিনি।”