জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধাপে ধাপে আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগে ঘোষিত ২৩৭ প্রার্থীর পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও ৩৬ আসনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে এক সংবাদ সম্মেলনে নতুন তালিকাটি প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এ ছাড়া সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নাল আবেদীন এবং ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল মনোনয়ন পেয়েছেন।
একইভাবে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির এবং মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামানকে প্রার্থী করা হয়েছে।
ঢাকা অঞ্চলে নতুন ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম এবং ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন। গাজীপুর-১ আসনে মো. মুজিবুর রহমান, রাজবাড়ী-২-এ মো. হারুনুর রশিদ, ফরিদপুর-১-এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১-এ নাদিয়া আক্তার এবং মাদারীপুর-২-এ জাহান্দার আলী খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সিলেট ও চট্টগ্রাম বিভাগেও একাধিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪-এ নুরুল ইসলাম, সিলেট-৪-এ আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১-এ রেজা কিবরিয়া প্রার্থী হয়েছেন। কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম-৩-এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬-এ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯-এ মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫-এ নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সবমিলিয়ে এ পর্যন্ত ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাকি ২৭ আসনের প্রার্থীও যথাসময়ে প্রকাশ করা হবে।