জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বের হওয়ার পর তিনি কোনো আনুষ্ঠানিকতা বা বক্তব্য ছাড়াই সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকা অভিমুখে যাত্রা করেন। প্রায় দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করার পর ডা. জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে।
তার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে আগ্রহ দেখা গেলেও বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক উপস্থিতি বা দলীয় কর্মসূচি ছিল না বলে জানা গেছে।