শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা জাতীয় নির্বাচনের প্রক্রিয়াকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের অনুমতি মিললেই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ 

বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি এ কথা জানান।

আমীর খসরু বলেন, “বেগম জিয়ার অসুস্থতা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে না। তিনি সবসময়ই চান জনগণ যেন ভোটের মাধ্যমে নিজেদের সরকার নির্বাচন করতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকারের জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন।

তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রক্রিয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের অনুমতি পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে বেগম জিয়া সুস্থ হয়ে দলের নেতৃত্বে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।