জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৮ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
দল বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিষয়টি যোগদানের পর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
সেলিম বলেন, “আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি।”
এর আগে গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানায় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার ভিত্তিতেই তাকে মনোনয়নের সবুজ সংকেত দেওয়া হয়েছিল বলে জানান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
তিনি বলেন, “শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে গত কয়েক বছরে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় শুরু থেকেই তাকে গুরুত্ব দিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সেলিমের যোগদানকে কেন্দ্র করে এলাকাভিত্তিক বিএনপির নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানায় দলের স্থানীয় সূত্র।
এদিকে, তার যোগদানের মধ্য দিয়ে লক্ষ্মীপুর–১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।