ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১৬ ডিসেম্বর ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় এই দেশ বিপাকে পড়ুক। তারা ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কখনোই দেশের শান্তি বা মঙ্গল কামনা করেনি। তখন তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে তারা নানামুখী কৌশলের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি সবসময় চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং রাষ্ট্র সংকটে পড়ুক। তাদের লক্ষ্য কখনোই জনগণের কল্যাণ নয়।এ সময় তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে তারা মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চূড়ান্তভাবে অপমান করেছে।
বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মির্জা আব্বাস বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তারপরও বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা ও দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে জনগণ আশা করি এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে দাঁড় করানোর বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় বিরাজমান। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, তা সম্ভবও নয়।এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।