জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এই ট্রাভেল পাস প্রদান করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি ট্রাভেল পাসের জন্য হাইকমিশনে আবেদন করেছিলেন।
জানা গেছে, রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকায় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে সরকার পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সে আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস ব্যবহার করেই দেশে আসতে হচ্ছে।দলীয় সূত্র জানায়, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে রেল মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠান।এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে বিএনপি একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে। এ কমিটি সার্বিক প্রস্তুতি ও আয়োজনের কাজ করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে অভ্যর্থনা কমিটি সর্বাত্মকভাবে কাজ করছে।”
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয়ভাবে এটিকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।