জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, শনিবার সকালে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান।
এর আগে গত ৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছান। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছিলেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।এদিকে, বর্তমানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় বেশি স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল।
গতকাল শুক্রবার তিনি বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, তা বিএনপি চেয়ারপারসন গ্রহণ করতে পারছেন। তার শরীরে একটি প্রসিজর (ছোটখাটো অস্ত্রোপচার) করা হয়েছে, যা তিনি সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে তার অবস্থার কোনো অবনতি ঘটেনি।উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।