জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় বলেছেন, দেশের পুনর্নির্মাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি থাকলে এলাকার সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ পিছিয়ে গেছে। তাই দেশের উন্নয়ন এবং এলাকার সমস্যা সমাধানের জন্য গণতন্ত্রের যাত্রা শুরু করা অত্যন্ত জরুরি। তারেক রহমান বলেন, জনগণকে স্বাধীনভাবে ভোট দিতে দিতে হবে এবং নিজের প্রতিনিধি বেছে নিতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু জাতীয় নির্বাচন নয়, একই সঙ্গে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কী এবং সেটি সমাধানের চেষ্টা করতে হবে।
সভায় ভাষানটেকের স্থানীয় কয়েকজনকে মঞ্চে ডেকে স্থানীয় সমস্যা শোনেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, দলের উপদেষ্টা আব্দুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামাান এবং অন্যান্য সাংগঠনিক নেতারা।