সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবে বিএনপি: তারেক রহমান


বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২৭ জানুয়ারী ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ 

ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবে বিএনপি: তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। তিনি দাবি করেন, দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণ চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতির বিষয়ে মিথ্যাচার করছে। অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই বিএনপি ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের কথা ভাবছে বলে জানান তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে বিকেল ৪টার পর তারেক রহমান ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন। জনসভায় জেলার বিভিন্ন এলাকা ছাড়াও জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

নেতাকর্মীরা জানান, দলীয় চেয়ারম্যানকে কাছ থেকে এক নজর দেখার আশায় তারা আগেভাগেই জনসভায় অংশ নিয়েছেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।