বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:১০ অপরাহ্ণ
বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিমের আবির্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে “গুপ্ত” পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, ওই দলটি নির্বাচন শুরুর আগেই নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
তিনি আরও বলেন, ‘জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ চলবে। কোনো ষড়যন্ত্র বা প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর জনগণ দেবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতাদের বলব- ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়, সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।’
জনসভায় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা ও রায়ের প্রতিফলন ঘটানোই হবে সরকারের প্রধান লক্ষ্য।