বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশের ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী ভাবনার প্রতিফলন ঘটিয়ে এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
এর আগে রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ইশতেহার প্রণয়নের যাবতীয় তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতোমধ্যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনে এসেছে। জনগণের এই অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস।
মাহদী আমিন আরও বলেন, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ এবং ‘২৭ দফা’ কর্মসূচির মূল ভিত্তির আলোকে দেশব্যাপী নানা রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে। সেই অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখেই এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ খাতে।