বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার


রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের একটি শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ 

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আলী মামুদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।