বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির: সালাহউদ্দিন


বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় জাতীয় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই বলেও মন্তব্য করেন তিনি।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ 

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত বিএনপির: সালাহউদ্দিন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাজধানীর গুলশানে দলের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের ম্যান্ডেট রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার পালন করতে পারেন। সে অনুযায়ী আগামীকাল সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার সিইসিকে দেওয়া হয়নি। যদি সংবিধানে এ বিষয়ে সুনির্দিষ্ট বিধান সংযোজন করা হয় এবং কে শপথ পড়াবেন তা নির্ধারণ করা হয়, তখনই এ ধরনের পরিষদের শপথ অনুষ্ঠান সাংবিধানিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রায় সব বিভাগেই এখন চ্যালেঞ্জ বিরাজ করছে। অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সব খাতেই কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে। এসব খাত পুনর্গঠনে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা মনে করেন, বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে প্রতিটি পদক্ষেপ আইন ও সংবিধানের আলোকে হওয়া জরুরি। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।