বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার


দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১৮ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

২৯ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ণ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩ স্বর্ণের বার উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ একটি বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি ফ্লাইট। আগে থেকেই গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিকে নজরদারিতে রাখেন বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা।

ফ্লাইটটি অবতরণের পর এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কার্গো অংশের টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

পরে উদ্ধার করা স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।