৩৮৬ রানে পাকিস্তান অলআউট, ২৭ রানের লিড বাংলাদেশের
১৩ মে ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
দেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রশ্নে সামনে এগিয়ে আসছে শিক্ষিত তরুণ সমাজ। তেমনই একজন উদীয়মান তরুণ নেতা মোঃ সাহাদাত হোসেন সাব্বির কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বিজিএমইএ ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট। যার স্বপ্ন, পেশিশক্তির নয়; ভালোবাসা, আদর্শ ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠা করা।
রাজপথের আন্দোলন-সংগ্রামে সাহসী কর্মী হিসেবে পরিচিত এই তরুণ নেতা ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক থেকে আহ্বায়ক পর্যন্ত প্রতিটি দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করেছেন। তবে তার রাজনৈতিক দর্শন কিছুটা ভিন্ন। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে দখল, ভয় কিংবা প্রভাব বিস্তার নয়; বরং মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যম।
তার লক্ষ্য, মাদক, সন্ত্রাস ও হানাহানিমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলা। যেখানে তরুণরা বিভক্ত হবে না; বরং ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেবে।
তিনি বলেন “আমি ছাত্ররাজনীতি করেছি মানুষের অধিকার আদায়ের জন্য। বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমি উপলব্ধি করেছি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমি চাই না কোনো মা তার সন্তানকে মাদকের ভয়াল ছোবলে হারাক। রাজনীতি হবে সৌন্দর্যের, রাজনীতি হবে ঐক্যের, রাজনীতি হবে মানুষের প্রতি মানুষের সম্মানের।”
বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি বড় অর্জনের পেছনে তরুণদের অবদান ছিল অনস্বীকার্য। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন কিংবা সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন সবখানেই তারুণ্য ছিল পরিবর্তনের প্রতীক।
সেই চেতনা থেকেই মোঃ সাহাদাত হোসেন সাব্বিরের প্রত্যাশা একটি পরিচ্ছন্ন, মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা; যেখানে রাজনীতি হবে মেধা, আদর্শ ও জনকল্যাণের প্রতিযোগিতা, পেশিশক্তি বা চাঁদাবাজির নয়।
তিনি আরও বলেন “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শ কর্মী। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছেন ক্ষমতা চিরস্থায়ী নয়; মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি।”
এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষিত, দূরদর্শী ও মানবিক এই তরুণ নেতৃত্বই পারে সমাজের পচন রোধ করে একটি আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে। যুব সমাজের প্রত্যাশা মোঃ সাহাদাত হোসেন সাব্বিরকে ৯৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় এলাকার তরুণ ও যুব প্রতিনিধিরা।