আল-আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ
২৯ মে ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় কুরবানির পশুর বর্জ্যসহ পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সময়মতো অপসারণ না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আনিক) সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন তিনি।
শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়া এই দুই কর্মকর্তা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
প্রধানমন্ত্রীর এই জরুরি সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য অপসারণ কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনে বের হন। গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো হয়ে কমলাপুরের দিকে যান। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউ মার্কেট ঘুরে জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার রাস্তায় কুরবানির পশুর বর্জ্য ও ময়লার স্তূপ জমে থাকতে দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনায় এমন বেহাল দশা ও দায়িত্বপ্রাপ্তদের চরম গাফিলতি প্রত্যক্ষ করার পরপরই তিনি এই দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে তাদের দায়িত্বে অবহেলার অপরাধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।