কঠিন চ্যালেঞ্জ • ফাইনালের স্বপ্নপূরণে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
২৯ অক্টোবর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ডিএমপি। অভিযানে উদ্ধার করা হয় ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এস্কাফ সিরাপ।
এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন এবং ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।