বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
নিরাপত্তা জোরদার •

ডিএমপির অপরাধবিরোধী অভিযানে বড় সাফল্য, গ্রেফতার ৪৯৭


রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা দায়েরের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, ককটেলের অংশবিশেষ, ৫২২ পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৭ জন গ্রেফতার হয়েছেন।

২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ 

ডিএমপির অপরাধবিরোধী অভিযানে বড় সাফল্য, গ্রেফতার ৪৯৭
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৭ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩০ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ এবং এক লিটার কাঁচা পেট্রোল জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।